চালু হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




চালু হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

চালু হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট




স্টাফ রিপোর্টার:বরিশাল নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহে নির্মিত দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে বেলতলা এলাকার প্ল্যান্টটি অবশেষে এক সপ্তাহের মধ্যেই চালু হতে যাচ্ছে।ইতোমধ্যে নির্মাণকারী প্রতিষ্ঠান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর বেলতলা প্ল্যান্টির বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) হস্তান্তর করেছে।তাদের তত্ত্বাবধানে গত কয়েকদিন পরীক্ষামূলক পানি সরবরাহ করা হচ্ছে।বৃহস্পতিবার বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ওহায়েদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন,বেলতলা প্ল্যান্ট গ্রহণের জন্য গত মঙ্গলবার বিকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও বিসিসির মধ্যে সমঝোতা চুক্তি হয়।জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

বেলতলা প্লান্টের দায়িত্ব গ্রহণের পর পানি বিশুদ্ধকরন প্রক্রিয়া এবং পাইপলাইনের ত্রুটি চিহ্নিত করার পরীক্ষার কাজ চলছে।আগামী এক সপ্তাহের মধ্যে প্ল্যান্টের মাধ্যমে কীর্তণখোলা নদীর পানি শোধন করে বিশুদ্ধ পানিতে পরিণত করে নগরবাসীকে সরবরাহ করা হবে।প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ওহায়েদুজ্জামান আরও জানান,নগরীর রূপাতলীতে নির্মিত প্ল্যান্টটি ত্রুটিমুক্ত না হওয়ায় সেটির দায়িত্ব বিসিসি এ পর্যন্ত গ্রহণ করেনি।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর খুব শিগগিরিই ওই প্ল্যান্টি ত্রুটিমুক্ত করে বিসিসির কাছে হস্তান্তর করবে।

প্রসঙ্গত,কীর্তণখোলার পানি শোধন করে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২৭ কোটি টাকা ব্যয়ে বেলতলায় এবং ২৪ কোটি টাকা ব্যয়ে রূপাতলীতে দুটি প্ল্যান্ট নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।নির্মাণের পর প্ল্যান্ট পরিচালনার দায়িত্ব দেয়া হবে বিসিসিকে।এ দুটি প্ল্যান্টের মাধ্যমে প্রতিদিন ৩ কোটি ২০ লাখ গ্যালন বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে।২০১৫ সালের মধ্যে প্ল্যান্ট দুটির নির্মাণ কাজ শেষ হলেও বিসিসির কাছে বিলের দাবিতে প্ল্যান্টে নতুন সংযোগ দিতে অস্বীকৃতি জানায় বিদ্যুৎ বিভাগ।ফলে ৩ বছরেও প্ল্যান্টটি চালু করা যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD