গলাচিপায় ২ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




গলাচিপায় ২ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন

গলাচিপায় ২ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন




নিয়ামুর রশিদ শিহাব,(গলাচিপা))সংবাদদাতা:
“উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন” এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা পয্র্ােয় ২ দিন ব্যাপী আয়কর মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় গলাচিপা অফিসার্স ক্লাবে আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে বরিশাল অঞ্চল এর যুগ্ম কর কমিশনার মো: লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু: সামসুজ্জামান লিকন।বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, বনিক সমিতির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী হাজী মু: শাহজাহান মিয়া, সার্কেল-১৯ এর সহকারী কর কমিশনার মোসা: জেসমিন আক্তার, পৌর মেয়র প্রতিনিধি বাবু সুশীল কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি মু: সামসুজ্জামান লিকন বলেন, দেশের উন্নয়নে এবং সমৃদ্ধিতে আয়কর প্রদান করা একটি নৈতিক কর্তব্য। তিনি দেশের রাজস্ব উন্নয়নে সকলকে আয়কর প্রদান করে দেশেকে সমৃদ্ধ করার লক্ষে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে গলাচিপা, দশমিনা ও রাঙ্গাবালী উপজেলার ব্যবসায়ী, চাকরীজীবী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। কর মেলায় কর দাতাদের জন্য ই.টি.আই.এন রেজিস্ট্রেশন এবং পুরাতন করদাতাদের জন্য টি.ই.আই.এন এর রি-রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন ফরম এবং সিটিজেন চার্টার সরবরাহ, হেল্প ডেক্স এর মাধ্যমে করদাতাগণকে প্রয়োজনীয় সহায়তা প্রদান, অধিক্ষেত্র অনুযায়ী আয়কর রিটার্ন জমা দানে সহায়তা, ই-পেমেন্ট এর মাধ্যমে আয়কর প্রদানের সুবিধা ও মেলা প্রাঙ্গনে সোনালী ব্যাংক এর অস্থায়ী বুথের মাধ্যমে আয়করের টাকা পরিশোধ করার জন্য মেলায় সু-ব্যবস্থা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD