কলেজ ছাত্রীকে সিনেমার নায়িকা বানানোর লোভ দেখিয়ে ৩ মাস ধরে ধর্ষণ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ সচিবালয়ে স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভা




কলেজ ছাত্রীকে সিনেমার নায়িকা বানানোর লোভ দেখিয়ে ৩ মাস ধরে ধর্ষণ

কলেজ ছাত্রীকে সিনেমার নায়িকা বানানোর লোভ দেখিয়ে ৩ মাস ধরে ধর্ষণ




অনলাইন ডেস্ক:টাঙ্গাইলের গোপালপুর উপজেলার এক কলেজ ছাত্রীকে সিনেমার নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে তিন মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১৪ এপ্রিল) ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।
এ সময় ধর্ষণের অভিযোগে এসএম আকাশ ওরফে ফারুক শিকদার (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসএম আকাশ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মাইটকুমরা গ্রামের কাইয়ুম শিকদারের ছেলে।
সোমবার (১৫ এপ্রিল) সকালে গ্রেপ্তার আকাশকে টাঙ্গাইল আদালতে পাঠনো হয়েছে। এর আগে রোববার রাতে ওই তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সকালে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। পথে মাইক্রোবাসে তুলে তাকে অপহরণ করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাসায় আটকে রেখে সিনেমার নায়িকা বানানোর কথা বলে প্রায় তিনমাস তাকে ধর্ষণ করা হয়।

এদিকে অপহৃত ওই তরুণীর বোন কৌশলে মোবাইলে যোগাযোগ করে রবিবার দুপুরে তাদেরকে গোপালপুরে নিয়ে যান। এ সুযোগে স্থানীয়রা অভিযুক্ত ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। সোমবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত নায়িকা বানোনার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে ওসি মামুন জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD