উজিরপুর পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ইভিএমে ভোটগ্রহণ চলছে Latest Update News of Bangladesh

রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ




উজিরপুর পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ইভিএমে ভোটগ্রহণ চলছে

উজিরপুর পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ইভিএমে ভোটগ্রহণ চলছে




উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ইভিএমে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও পৌষের হাড় কাঁপানো কনকনে শীত উপেক্ষা করে এর আগেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি সৃষ্টি হয়। বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো। বেলা ১২টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

 

সকাল ৮টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডাব্লিউবি সরকারি মডেল স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়রপ্রার্থী গিয়াস উদ্দিন বেপারী তাঁর ভোট দেন। এসময় বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও উজিরপুর উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

 

 

এদিকে, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম খান ৯ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী কাজী শহিদুল ইসলাম ২ নম্বর ওয়ার্ডের ইচলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

 

 

পৌরসভার ৯টি ভোটকেন্দ্রে ১১ হাজার ৯২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৫ হাজার ৯৩৬ জন নারী ভোটার ও ৫ হাজার ৯৮৮জন পুরুষ ভোটার রয়েছে। এবছর উজিরপুর পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD