বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালে স্ত্রীকে হত্যা পর স্বামীর আত্মহত্যা!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:21:38 pm, Monday, 14 April 2025
  • 0 সংবাদটি দেখা হয়েছে

এইচ.এম হেলাল ॥ বরিশালের সদর উপজেলার কর্ণকাঠী এলাকায় এক ভয়াবহ ঘটনা ঘটেছে। স্বামী রাহাত (ব্যাটারিচালিত অটোরিকশা চালক) তার স্ত্রী লামিয়াকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাহাত ও লামিয়ার বিয়ে হয়েছিল এক বছর আগে। দাম্পত্য জীবনে তাদের মধ্যে তেমন কোনো দ্বন্দ্ব না থাকলেও, লামিয়ার সঙ্গে শ্বশুড়-শাশুড়ির সম্পর্ক তিক্ত ছিল। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হচ্ছিলেন লামিয়া। অভিযোগ রয়েছে, রাহাত তার স্ত্রীকে এই নির্যাতন থেকে রক্ষা করতে পারছিলেন না, যা তাকে মানসিকভাবে ভেঙে পড়তে বাধ্য করে। ধারণা করা হচ্ছে, এই চাপেই তিনি চরম সিদ্ধান্ত নেন।

ঘটনার বিস্তারিত জানা যায়, রোববার রাতে খাবার শেষে তারা ঘুমাতে যান। সোমবার সকালে পরিবারের সদস্যরা বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। সেখানে তারা দেখেন বিছানায় লামিয়ার মৃতদেহ এবং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাহাতের লাশ।

ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও প্রতিবেশীরা এই মর্মান্তিক ঘটনায় হতবাক। স্থানীয়রা বলছেন, পারিবারিক কলহ ও মানসিক চাপই এই ট্র্যাজেডির মূল কারণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালে স্ত্রীকে হত্যা পর স্বামীর আত্মহত্যা!

প্রকাশের সময় : 09:21:38 pm, Monday, 14 April 2025