সংবাদ শিরোনাম:

ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণা চেয়ে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:43:26 pm, Thursday, 17 April 2025
  • 16 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. হাছিবুল হাসানের আদালতে মামলাটি দায়ের করেন স্বয়ং মুফতি ফয়জুল করীম।

মামলায় নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ আরও ছয় প্রার্থীকেও বিবাদী করা হয়েছে। মামলার বিবাদীরা হলেন গোলাপ ফুল প্রতীকের মিজানুর রহমান বাচ্চু, হরিণ প্রতীকের আলী হোসেন হাওলাদার, হাতি প্রতীকের আসাদুজ্জামান, লাঙল প্রতীকের ইকবাল হোসেন তাপস এবং টেবিল ঘড়ি প্রতীকের কামরুল আহসান রূপন।

বাদীপক্ষের আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির সাংবাদিকদের জানান, আমরা আদালতকে জানিয়েছি, নির্বাচনে স্বচ্ছতা ছিল না। পরিকল্পিতভাবে হাতপাখা প্রতীকের প্রার্থীকে প্রতিহত করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে হামলার শিকার হয়েছেন ফয়জুল করীম এবং তার সমর্থকরা। নির্বাচন কমিশন সুষ্ঠু ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তাই আমরা আদালতের কাছে এই নির্বাচন বাতিল করে জনগণের প্রকৃত রায় অনুযায়ী ফয়জুল করীমকে বিজয়ী ঘোষণার দাবি জানিয়েছি। তিনি বলেন, এ বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি। পরবর্তী শুনানিতে আদালত মামলার পরবর্তী পদক্ষেপ ও পর্যবেক্ষণ জানাবেন।

তিনি আরও বলেন, তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বিতর্কিত মন্তব্যে বিষয়টি আরও প্রশ্নবিদ্ধ হয়। তিনি বলেছিলেন, তিনি (ফয়জুল করীম) তো ইন্তেকাল করেন নাই। এই ধরণের বক্তব্য শুধু অমানবিকই নয়, বরং পক্ষপাতিত্বেরও পরিচয় দেয়।

প্রসঙ্গত: ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ পেয়েছিলেন ৮৭ হাজার ৮০৮ ভোট এবং হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছিলেন ৩৩ হাজার ৮২৮ ভোট। তবে নির্বাচন পরবর্তী সময়ে ফলাফল নিয়ে তীব্র বিতর্ক দেখা দেয় এবং দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। হাতপাখার প্রার্থীর ওপর হামলার ঘটনাও সেসময় সারাদেশে আলোড়ন তোলে। এমনকি পরে নির্বাচন কমিশনার তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য হন।

বাদীপক্ষের দাবি, বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা জনসেবা ব্যাহত করছে। তাই জনগণের প্রকৃত রায় অনুযায়ী নির্বাচিত প্রতিনিধি হিসেবে মুফতি ফয়জুল করীমকে মেয়র হিসেবে ঘোষণা করা উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণা চেয়ে মামলা

প্রকাশের সময় : 07:43:26 pm, Thursday, 17 April 2025