আমতলীতে হতদরিদ্রদের চেয়ারে বসিয়ে ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রি! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ ইসরায়েল-ইরান উত্তেজনায় ‘চিকেন গেমে’ আটকে ট্রাম্প! আবার বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড বাজারে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে, ইরানকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের




আমতলীতে হতদরিদ্রদের চেয়ারে বসিয়ে ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রি!

আমতলীতে হতদরিদ্রদের চেয়ারে বসিয়ে ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রি!

আমতলীতে হতদরিদ্রদের চেয়ারে বসিয়ে ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রি!




আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে মহামারি করোনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এবং উপজেলা খাদ্য অধিদপ্তরের পরিচালনায় হতদরিদ্রদের জন্য ন্যায্যমূল্যে (ওএমএস) চাল ও আটা বিক্রয় কার্যক্রম চলমান। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের (ওএমএস) ডিলার মো. বশির উদ্দিন হতদরিদ্র ক্রেতাদের চেয়ারে বসিয়ে ওই চাল ও আটা বিক্রি করে প্রশংসায় ভাসছেন।

 

 

জানা গেছে, মহামারি করোনাভাইরাস ও ধাপে ধাপে লকডাউনের কারণে হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে ন্যায্যমূল্যে (ওএমএস) চাল ও আটা বিক্রয় করার জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় চাল ও আটা বিক্রির উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় গত ২৫ জুলাই থেকে শুক্রবার ব্যতীত প্রতিদিন উপজেলাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চাল ও আটা বিক্রির কার্যক্রম চলমান।

 

 

সরেজমিন আজ বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের (ওএমএস) ডিলার মো. বশির উদ্দিনের চাল ও আটা বিক্রি কার্যক্রম দেখতে গিয়ে দেখা যায়, ন্যায্যমূল্যে কিনতে আসা গ্রাহকদের চেয়ারে বসিয়ে মুখে মাস্ক পরিয়ে স্বাস্থ্যবিধি মেনে একেক জনকে ডেকে চাল ও আটা বিক্রি করছেন। জনপ্রতি ৫ কেজি করে চাল ও আটা বিক্রি করছেন। প্রতিদিন ৩০০ জন এ সুবিধা পাচ্ছেন।

 

 

কথা হয় চাল ও আটা কিনতে আসা ক্রেতা বৃদ্ধ মো. নাসির উদ্দিন (৭২) ও আমেনা বেগমের (৫৫) সাথে। তারা জানান, শুরুর দিন থেকে এখানে আমরা চাল ও আটা কিনতে আসি। প্রথম দিন আমাদের মতো অনেক বৃদ্ধ পুরুষ ও মহিলা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকে। বিষয়টি দেখে এবং আমাদের কষ্ট লাঘবে দ্বিতীয় দিন থেকে ডিলার আমাদের জন্য চেয়ারে বসার ব্যবস্থা করেন। সেই থেকে প্রতিদিন আমরা চেয়ারে বসে আটা ও চাল কিনতেছি। আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে ভালো রাখে।

 

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা ডিলারের প্রসংশা করে জানায়, এই প্রথম দেখলাম হতদরিদ্র পুরুষ ও মহিলাদের আলাদা আলাদাভাবে চেয়ারে বসিয়ে ওএমএসের চাল ও আটা বিক্রি করছে।

 

 

ওএমএস ডিলার মো. বশির উদ্দিন বলেন, চাল ও আটা বিক্রির প্রথম দিন বয়োবৃদ্ধ পুরুষ ও মহিলারা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে একসময় মাটিতে বসে পড়ে। বিষয়টি দেখে আমার খুব খারাপ লেগেছিল। তখনই সিদ্ধান্ত নিই পরের দিন থেকে চাল ও আটা কিনতে আসা ক্রেতাদের জন্য আমি চেয়ারে বসার ব্যবস্থা করব। সেই থেকে তাদের চেয়ারে বসিয়ে চাল ও আটা বিক্রি করছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD