আজ কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




আজ কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন

আজ কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন




তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। আজ (রোববার) পটুয়াখালীর কলাপাড়ায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম। শনিবার বেলা ১২ টা থেকে ৭৪ টি ভোট কেন্দ্রে উপজেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব উপকরণ বিতরণ করা হয়। এদিকে প্রতিটি ভোট কেন্দ্রে যে কোন নাশকতা মূলক কর্মকান্ড নিয়ন্ত্রনের লক্ষ্যে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য ছাড়াও ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতায়েন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৩১ মার্চ রোববার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা বিরামহীনভাবে চলবে ভোট গ্রহন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে দুই জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিন জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ¦ন্দীতা করছে। এছাড়া এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭২ হাজার ২৫৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৬ হাজার ৪২০ জন ও নারী ভোটার রয়েছেন ৮৫ হাজার ৮৩৯ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৪টি। তবে কে হবেন উপজেলা পরিষদ চেয়াম্যান। এখন শুধু নির্বাচনের অপেক্ষা। সাধারণ ভোটাররা বলছেন অবাধ ও সুষ্ঠ পরিবেশে নির্বাচন সম্পন্ন হলে যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD