সংবাদ শিরোনাম:

বরিশালে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে বোমা নিক্ষেপ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:36:11 am, Friday, 21 December 2018
  • 18 সংবাদটি দেখা হয়েছে

মুলাদী প্রতিনিধি ॥মুলাদীতে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে বোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা মন্তাজপুর বাজারে জাপা কার্যালয়ে একটি বোমা নিক্ষেপ করা হয়। জাপা নেতাকর্মীদের দাবী বোমা নিক্ষেপকারী যুবদলের কর্মী। তবে এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উপজেলা জাপা সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আরিফ হোসেন সরদার জানান বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের ছত্তার ওরফে কালাই হাজীর পুত্র যুবদল কর্মী নজির হোসেন মন্তাজপুরের জাপা নির্বাচনী কার্যালয়ের দিকে একটি বোমা নিক্ষেপ করে।

এসময় নির্বাচনী কার্যালয়ে কোনো নেতাকর্মী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার সংবাদ পেয়ে সফিপুর ইউনিয়ন জাপা সভাপতি হুমায়ুন মুন্সী পুলিশকে অবহিত করেন।

এঘটনায় সফিপুর ইউনিয়ন পুলিশ চৌকির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান বিষয়টি তদন্ত চলছে। অপরদিকে সফিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এসকান্দার আলী বাঘা জানান নজির হোসেন নামে ইউনিয়নে কোনো বিএনপি কিংবা যুবদল কর্মী নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে বোমা নিক্ষেপ

প্রকাশের সময় : 01:36:11 am, Friday, 21 December 2018