সংবাদ শিরোনাম:

জেলা বিএনপির দপ্তর সম্পাদক মন্টুসহ আটক ৩২ নেতাকর্মী জেল হাজতে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:45:06 pm, Wednesday, 19 December 2018
  • 14 সংবাদটি দেখা হয়েছে

Arrest-rtvonline

নিজস্ব প্রতিবেদক॥ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনসহ বিএনপির ৩২ জন নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার (১৯ ডিসেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আটককৃত নেতাকর্মীদের হাজির করলে আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।
আদালত সূত্রে জানা যায়, বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ ২২ জন, কাউনিয়া থানা পুলিশ ২ জন, বিমান বন্দর থানা পুলিশ ৫ জন এবং বন্দর থানা পুলিশ ৩ জন নেতাকর্মীকে আটক করে। আটককৃত অন্যান্য নেতাকর্মী হলেন জামায়েত নেতা জাকির হোসেন, বরিশাল জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মন্টু খান, বিএনপি নেতা খালেদ হোসেন বাবর, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শামসুল কবির ফরহাদ, বরিশাল মহানগর যুবদলের সহ-সভাপতি কামরুল হাসান রতন, সাজ্জাদ হোসেন, নাইমুল হাসান, চাঁদপুরা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আবুল খায়ের জলিল ও চরকাউয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুম হাওলাদার।
আজ বুধবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের চৌমাথার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও সদর রোড থেকে তাদের আটক করা হয়। ছাত্রদল নেতা-কর্মীরা জানান, বেলা ১১ টার দিকে সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের স্ত্রী নাসিমা সরোয়ার গণসংযোগ শুরু করেন। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী নাসরিনসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। পরে পুলিশ সেখান থেকে নাসরিনসহ পাঁচজনকে আটক করে। এছাড়া সদর রোড থেকে বিএনপি নেতা মন্টু খানসহ দুইজনকে আটক করা হয়।
এছাড়াও নগরীর বিভিন্ন স্থান থেকে অন্যান্য নেতাকর্মীদের আটক করা হয়। আটককৃতদের পুরনো মামলা ও নতুন দায়েরকৃত চাদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জেলা বিএনপির দপ্তর সম্পাদক মন্টুসহ আটক ৩২ নেতাকর্মী জেল হাজতে

প্রকাশের সময় : 07:45:06 pm, Wednesday, 19 December 2018