একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার

একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার




ডেস্ক রিপোর্ট ॥ দেশের রাজনৈতিক বিভাজন কাটিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুরনো বিতর্কে আটকে থাকলে জাতির অগ্রগতি সম্ভব নয়।

শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখা।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেদের সাংগঠনিক কাঠামো ও নীতিমালায় বহু পরিবর্তন এনেছে। তার দাবি, বর্তমান জামায়াত ১৯৭১ সালের প্রেক্ষাপটের দল নয়; বরং নতুন বাস্তবতার আলোকে সংস্কারকৃত একটি রাজনৈতিক সংগঠন।

মিয়া গোলাম পরওয়ার জানান, দলটির সংশোধিত গঠনতন্ত্রে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। সদস্য হওয়ার ক্ষেত্রেও স্বাধীনতার মূল্যবোধ স্বীকার করার শর্ত যুক্ত রয়েছে।

তিনি বলেন, ইতিহাস নিয়ে দীর্ঘদিন বিতর্ক চালিয়ে গেলে নতুন ইতিহাস সৃষ্টি করা যায় না। তিনি উদাহরণ হিসেবে মালয়েশিয়া ও সিঙ্গাপুর-এর উন্নয়নের কথা তুলে ধরে বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে এসব দেশ দ্রুত এগিয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বিভাজনমূলক রাজনীতি চালিয়ে যাচ্ছে, যা দেশপ্রেমের বহিঃপ্রকাশ নয় বরং জাতিকে বিভক্ত রাখার প্রচেষ্টা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জাতীয় ঐকমত্য গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে রাজনৈতিক বিভেদ ভুলে নতুন ভবিষ্যৎ নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD