ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে পরমাণু চুক্তির আগে নৌ অবরোধ প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে।

হোয়াইট হাউস জানায়, ইরান যুদ্ধ শেষের উদ্দেশ্যে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পারমাণবিক আলোচনা পরবর্তীতে করার বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের নিরাপত্তা উদ্বেগ দূর না হলে কোনো সমঝোতা সম্ভব নয়।

অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, নৌ অবরোধ ইরানের ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করেছে। তার ভাষায়, ‘বোমাবর্ষণের চেয়েও অবরোধ বেশি কার্যকর’। তিনি বলেন, ইরানের অর্থনীতি দমবন্ধ পরিস্থিতিতে রয়েছে এবং তারা অবরোধ প্রত্যাহারের জন্য আলোচনায় আগ্রহী।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সম্ভাব্য সামরিক চাপ তৈরির অংশ হিসেবে সীমিত কিন্তু শক্তিশালী হামলার পরিকল্পনা প্রস্তুত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানিয়ে আইআরজিসি সতর্ক করেছে—যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন হামলা চালালে তারা সম্পূর্ণ নতুন সামরিক কৌশলে প্রতিরোধ গড়ে তুলবে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যুদ্ধ নিয়ে উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে। শুনানিতে সমরমন্ত্রী পিট হেগসেথ ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। বিরোধী সদস্যরা যুদ্ধকে ‘কৌশলগত ভুল’ হিসেবে আখ্যা দেন এবং সেনা নিহতের ঘটনায় জবাবদিহি দাবি করেন।

পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস জেই হার্স্ট কংগ্রেসকে জানান, যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে। এতে ১৩ মার্কিন সেনা নিহত ও শত শত সেনা আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি বজায় থাকলেও রাজনৈতিক ও সামরিক উত্তেজনা যেকোনো সময় নতুন সংঘাতে রূপ নিতে পারে।

সূত্র: রয়টার্স

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD