গোপন বৈঠকের অভিযোগ নাকচ করলেন জামায়াত আমির ডা. শফিকুর Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গোপন বৈঠকের অভিযোগ নাকচ করলেন জামায়াত আমির ডা. শফিকুর

গোপন বৈঠকের অভিযোগ নাকচ করলেন জামায়াত আমির ডা. শফিকুর




ডেস্ক রিপোর্ট ॥ ভারতের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ সংক্রান্ত সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশীয় গণমাধ্যমের এমন প্রতিবেদনের তীব্র নিন্দা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, কোনো ধরনের যাচাই ছাড়াই ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে—এমন সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে প্রকৃত তথ্য না জেনে ও নিশ্চিত না হয়ে যেন এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা না হয়।

তিনি তার পোস্টে বিষয়টির ব্যাখ্যা তুলে ধরে বলেন, সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে ভারতের সঙ্গে যোগাযোগ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। রয়টার্সের সাংবাদিক জানতে চান—প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, আলোচনা বা বৈঠক হয়েছে কি না।

এর জবাবে তিনি জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতার কারণে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের বহু মানুষ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এ সময় বিভিন্ন দেশের সম্মানিত কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুজন কূটনীতিকও তার বাসায় এসে খোঁজখবর নেন।

জামায়াত আমির বলেন, এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না; বরং অন্যান্য কূটনীতিকদের মতো একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ ও কথাবার্তা হয়েছিল। তিনি আরও জানান, এ ধরনের সাক্ষাৎগুলোর বিষয়ে তারা বরাবরই গণমাধ্যমকে অবহিত করে থাকেন।

ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎ সম্পর্কেও পাবলিসিটি দেওয়ার কথা জানানো হলে তারা তা প্রকাশ না করার অনুরোধ করেন বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। তবে তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে যদি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক অনুষ্ঠিত হয়, তা অবশ্যই প্রকাশ্যে আনা হবে এবং সেখানে কোনো গোপনীয়তা থাকবে না।

তিনি বলেন, বিভ্রান্তিকর সংবাদ নয়—সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতাই জাতির প্রত্যাশা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD