সংবাদ শিরোনাম:

তালতলীতে ২৯পিচ ঝাউগাছ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:20:05 pm, Saturday, 1 December 2018
  • 19 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলী রেঞ্জের আওতাধীন নলবুনিয়া বীটের অধীনস্থ সংরক্ষিত ঝাউবনের ২৯পিচ ঝাউগাছ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নলবুনিয়া বীটের বনকর্মী সমির রঞ্জন মিস্ত্রী অভিযান চালিয়ে স্থানীয় আশ্রাফ আলীর বাড়ির পুকুর থেকে এ ঝাউ গাছ উদ্ধার করেন।জানা গেছে, উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত তীরে পর্যটকদের নয়নাভিরাম দৃশ্যমন্ডিত বন বিভাগের সৃজিত ঝাউবাগানের ঝাউগাছ প্রতিনিয়ত কেটে নিচ্ছে স্থানীয়রা। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন সন্ধায় নলবুনিয়া বীট অফিসের বনকর্মী সমির রঞ্জন মিস্ত্রী অভিযান চালিয়ে স্থানীয় আশ্রাফ আলীর বাড়ির পুকুর থেকে ২৯ পিস ঝাউগাছ উদ্ধার করেন। বনকর্মীরা জানিয়েছে উদ্ধারকৃত ঝাউগাছের আনুমানিক মূল্য প্রায় ত্রিশ হাজার টাকা। নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তিরা জানান বিগত দিনে এই আশ্রাফ আলী ঝাউবন থেকে বেশ কয়েক বার ঝাউগাছ কেটে নেয়ার সময় ধরা পরেছে। তখন বন প্রহরীরা ক্ষমা করে দিয়ে ছেড়ে দিয়েছেন। তারা আরও বলেন, এভাবে যদি ঝাউবন থেকে ঝাউগাছ কেটে নেয়া হয় তাহলে সৌন্দর্য হারাবে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পর্যটকদের ঝাউবনের নয়নাভিরাম দৃশ্য। একসময় বিলীন হয়ে যাবে এই বিশাল ঝাউবন।

নলবুনিয়া বীট অফিসের বনকর্মী সমির রঞ্জন মিস্ত্রী বলেন, খবর পেয়ে পুকুর থেকে ২৯পিচ ঝাউগাছ উদ্ধার করা হয়েছে। সামনে নদীর ভিতরে খুটা গেরে তার সাথে গাছ বেঁধে রাখার খবর পাওয়া গেছে। ভাটিতে নদীর পানি কমলে অভিযান চালিয়ে সে গাছও উদ্ধার করা হবে।তালতলী রেঞ্জ কর্মকর্তা নয়ন মিত্র বলেন, গোপন সংবাদের ভিক্তিতে আশ্রাফ আলীর বাড়ির পুকুর থেকে ২৯পিস ঝাউগাছ উদ্ধার করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তালতলীতে ২৯পিচ ঝাউগাছ উদ্ধার

প্রকাশের সময় : 05:20:05 pm, Saturday, 1 December 2018