তনির স্বামী শাহাদাৎ লাইফ সাপোর্টে, চাইলেন দোয়া Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




তনির স্বামী শাহাদাৎ লাইফ সাপোর্টে, চাইলেন দোয়া

তনির স্বামী শাহাদাৎ লাইফ সাপোর্টে, চাইলেন দোয়া




বিনোদন ডেস্ক: দেশের আলোচিত ও সফল নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ভর্তি আছেন। শনিবার (৫ অক্টোবর) তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

তনি তার স্ট্যাটাসে লিখেছেন, “আমার হাসব্যান্ডের আপডেট- এখনও তেমন রেসপন্স করছে না, আজকে সকালে আমি অনেকবার ডেকেছি, চোখ খুলে নাই। লাইফ সাপোর্টে আছে, চিকিৎসকরা চেষ্টা করছেন। একটু স্টেবল হলে দেশের বাইরে নেয়ার কথা চলছে।”

তিনি আরও জানান, হাসপাতালে থাকার কারণে তার ছোট ছেলে সারফারাজ বাসায় তার মায়ের সাথে রয়েছে। তনি বলেন, “সারফারাজ কিছুই বোঝে না ছোট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পেরেছে তার ড্যাডির কিছু হয়েছে, ছেলেটারও জ্বর।”

তনি সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “যারা আমার হাসবেন্ডের খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, সবাই আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করে আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন।”

প্রসঙ্গত, শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী। তনি ও শাহাদাৎ এর বিয়ের বয়সের ব্যবধান নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছেন। ফেসবুক লাইভে এলে তিনি নানারকম ট্রলের শিকার হন। তবে এসব সমালোচনা তনিকে বিচলিত করেনি। তিনি জানিয়েছেন, “আমি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চাই।”

শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পর ভালোবেসে শাহাদাৎকে বিয়ে করেন। প্রথমে পরিবারের পক্ষ থেকে এ বিয়েকে মেনে না নেয়া হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD