দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজন করার তাগিদ রিজভীর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজন করার তাগিদ রিজভীর

দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজন করার তাগিদ রিজভীর




ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রজনতার গণঅভুত্থানে গত ৫ আগস্টের বিপ্লবের পর ড. ইউনুসের সরকার দায়িত্ব নিয়েছে। তিনি বলেন, “তাদের উপর জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে। আমাদেরও এই সরকারের প্রতি আস্থা আছে। দ্রুত সংস্কার কাজ শেষ করে গণতন্ত্রের চর্চাকে সামনে রেখে গণতন্ত্র রক্ষায় অনতিবিলম্বে দেশে সুষ্ঠু নির্বাচন দিন।”

রবিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা ভারতীয় বিএসএফ-এর গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে খাগটেকা বাজারে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ কর্তৃক আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা শরিফুল হক সাজু।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আলমগীর কবীর, আহবায়ক আতিকুর রহমান রুমন এবং মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। এছাড়া সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী এ সময় বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন। তিনি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তে লাশের সংখ্যা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, “ভারতের হাতে বানানো গোলাম শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।”

তিনি আরো বলেন, “ফেলানীর মতো সীমান্তে স্বর্ণা দাসকে নির্মমভাবে হত্যা করেছে বিএসএফ। সীমান্তে এই হত্যাকাণ্ড নিয়ে অন্তবর্তীকালীন সরকার কেন উদাসীন? একটি নিষ্পাপ কিশোরী মেয়েকে হত্যার বিরুদ্ধে কেন প্রতিবাদ জানানো হলো না?”

রিজভী অভিযোগ করেন, বিএসএফ সীমান্তে হিন্দু কিংবা মুসলমান দেখেও গুলি করে না; তাদের মূল টার্গেট হলো বাংলাদেশীরা। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ জানাতে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD