সংবাদ শিরোনাম:

টিকটকারদের জন্য সুখবর দিল ইউএমজি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:53:23 pm, Friday, 3 May 2024
  • 43 সংবাদটি দেখা হয়েছে

প্রযুক্তি ডেস্ক: আবারও জনপ্রিয় শিল্পীদের গানের পরিবেশক সংস্থা ইউনিভার্সাল মিউজিক গ্রুপের (ইউএমজি) সঙ্গে চুক্তি করেছে টিকটক। ফলে ইউএমজির তালিকাভুক্ত শিল্পীদের গান নিজেদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন টিকটক ব্যবহারকারীরা। তারা নিজেদের তৈরি ভিডিওতে টেইলর সুইফট, জাস্টিন বিবার, আরিয়ানা গ্রান্ডে, দ্য উইক্যান, ড্রেক ও কোল্ড প্লের মতো শিল্পী ও ব্যান্ডের গান ব্যবহার করতে পারবেন।

এর আগে গত জানুয়ারি মাসে টিকটকের সঙ্গে ইউএমজির চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর চুক্তি নবায়নের জন্য টিকটককে বেশ কয়েকটি শর্তও জুড়ে দেয় ইউএমজি। তবে শর্তগুলো মানতে অস্বীকার করে টিকটক। চুক্তি নবায়ন না হওয়ায় টেইলর সুইফট, জাস্টিন বিবার, আরিয়ানা গ্রান্ডে, দ্য উইক্যান, ড্রেক ও কোল্ড প্লের মতো জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডের গানগুলো টিকটক ভিডিওতে ব্যবহারের সুযোগ বন্ধ করতে বাধ্য হয় চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটি (ইউএমজি)। ফলে বিপাকে পড়েন ভিডিও নির্মাতারা।

টিকটকের গ্লোবাল মিউজিক বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ওলে ওবারম্যান জানান, আমরা ইউএমজিকে টিকটকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। শিল্পী এবং গীতিকারদের রক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর বিভিন্ন এআই টুলের সঠিক ব্যবহার নিয়েও কাজ করবে টিকটক ও ইউএমজি।

প্রসঙ্গত, ইউনিভার্সাল মিউজিক গ্রুপের দখলে রয়েছে বিশ্বের সংগীত বাজারের এক-তৃতীয়াংশ। টেইলর সুইফট, জাস্টিন বিবার, আরিয়ানা গ্রান্ডে, কোল্ড প্লে, দ্য উইক্যান ও ড্রেকের মতো জনপ্রিয় শিল্পীরা ইউনিভার্সালের হয়ে গান করেন। ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তির আওতায় তাদের গান থেকে টিকটকের আয়ের মাত্র ১ শতাংশ অর্থ পান তারা।

সূত্র: দ্যা ভার্জ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

টিকটকারদের জন্য সুখবর দিল ইউএমজি

প্রকাশের সময় : 07:53:23 pm, Friday, 3 May 2024