সংবাদ শিরোনাম:

নগরীর কাশিপুরের অপহৃত দুই স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার, আটক-২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:51:58 pm, Sunday, 18 November 2018
  • 16 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল থেকে অপহৃত দুই স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিএমপি এয়ারপোর্ট থানা পুলিশের তৎপরতায় অপহৃত ওই দুই ছাত্রীকে অপহরণের ৪ দিন পর ঢাকার খিলগাঁও থেকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন পিরোজপুরের অমিতপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রিপন হাওলাদার ও একই গ্রামের নান্না হাওলাদারের ছেলে মিরাজ। তারা দু’জনই পেশায় অটোচালক। অপহৃতদের বাড়ি নগরীর চহঠা এলাকায়।

আজ রবিবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ কমিশনার মো. মোশাররফ হোসেন।জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মেরাদিয়া প্রাথমিক স্কুল সংলগ্ন এলকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং অপহরণকারীদের আটক করে বরিশালে নিয়ে আসা হয়।

এয়ারপোর্ট থানার ওসি এআর মুকুল বলেন, গত ১৪ নভেম্বর ওই দুই ছাত্রী নিজ নিজ বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওয়ানা হওয়ার পর নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত স্থান থেকে মোবাইলে দুই ছাত্রীর কান্না অভিভাবকদের শোনায় অপহরণকারীরা। এরপর অপহৃত ছাত্রীর অভিভাবক থানায় সাধারন ডায়েরি করেন। ঘটনার পরপরই অপহৃত দুই স্কুল ছাত্রীকে উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর সিপাহীবাগে দুই স্কুলছাত্রীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। আটক করা হয় দুই অপহরণকারীকে। আটককৃতরা ওই দুই ছাত্রীকে একটি ফ্লাটে আটকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেন ওসি মুকুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীর কাশিপুরের অপহৃত দুই স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার, আটক-২

প্রকাশের সময় : 06:51:58 pm, Sunday, 18 November 2018