গায়ের রং নিয়ে ট্রল, যা বললেন মাহি Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গায়ের রং নিয়ে ট্রল, যা বললেন মাহি

গায়ের রং নিয়ে ট্রল, যা বললেন মাহি




বিনোদন ডেস্ক: ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।

তবে সম্প্রতি এই অভিনেত্রী আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। মেকাপ ছাড়া তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ভক্তদের কটাক্ষের শিকার হচ্ছেন মাহি।

বিশেষ করে, অভিনেত্রীর গায়ের রং নিয়ে ট্রলে মেতেছেন নেটিজেনরা। নানা আপত্তিকর মন্তব্য করতে দেখা যাচ্ছে সেই ভিডিওকে কেন্দ্র করে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, কোনো একটি নাটকের শুটিংয়ের ফাঁকে মেকাপ ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলেন মাহি। যেটি মজার ছলে কেউ ধারণ করে ছড়িয়ে দেয় ফেসবুকে। এরপরই গায়ের রং নিয়ে নেতিবাচক আচরণের শিকার হন অভিনেত্রী।

গায়ের রং নিয়ে নিন্দুকদের জঘন্য এই আচরণে কষ্ট পেয়েছেন মাহি। ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে অভিনেত্রী বলেছেন, গায়ের রং নিয়ে বৈষম্যমূলক আচরণের কথা।

মাহি স্ট্যাটাসে লিখেছেন, মাঝেমধ্যেই অভিনেত্রীদের গায়ের রং নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে। কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়ত আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান-ধারণা নিয়েই চলছি।

ক্যারিয়ারের শুরু থেকে কাজকে গুরুত্ব দিয়েছেন জানিয়ে তিনি লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে। মানুষের ভালোবাসা রয়েছে। কিন্তু তারপরও মাঝে মাঝে রঙ নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটি কয়েক মানুষই কেবল এমনটা করে থাকে। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত। অন্য কোনো কিছু দিয়ে নয়।

মাহি আরও লিখেছেন, কাজের সমালোচনা করুন, মাথা পেতে নেব। নিজেকে আরও শুধরানোর চেষ্টা করব। কিন্তু এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না। আমি আপনাদের জন্য কাজ করছি, করে যাব। আপনাদের ভালোবাসায় থাকতে চাই, বাঁচতে চাই।

সামিরা খান মাহির ওই স্ট্যাটাসে তার শুভাকাঙ্খীরাও অভিনেত্রীর পক্ষ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। একইসঙ্গে যারা খারাপ আচরণ করছেন, তাদের কঠোর সমালোচনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD