সংবাদ শিরোনাম:

তায়েব-ববির ‘জঙ্গি’

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:56:41 am, Saturday, 17 November 2018
  • 57 সংবাদটি দেখা হয়েছে

??????????????????

অনলাইন ডেস্ক:ঢাকাই ছবির পরিচিত মুখ ববির নায়ক হতে যাচ্ছেন অভিনেতা ডিএ তায়েব। ছবির নাম ‘জঙ্গি’। পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। অ্যাকশন ধাচের এই ছবির ব্যাপারে এরই মধ্যে নায়িকা ও পরিচালকের সঙ্গে মৌখিক কথা বলেছেন ডিএ তায়েব। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা ববি।এ ব্যাপারে ববি বলেন, ‘জঙ্গি’ নামে একটি ছবির বিষয়ে কথা হয়েছে। আমার বিপরীতে থাকছেন ডিএ তায়েব। এখন ছবির চিত্রনাট্যর কাজ চলছে। অ্যাকশন ধাচের ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। আমার বিশ্বাস ‘জঙ্গি’র মাধ্যমে দর্শকদের ভিন্ন কিছু উপহার দিতে পারবো।

এদিকে শিগগিরই ‘রক্তমুখি নীলা’ ছবির দ্বিতীয় লটের শুটিং করতে কলকাতায় যাচ্ছেন ববি। তার বিপরীতে রয়েছেন সব্যসাচী। কলকাতার এই ছবিটি পরিচালনায় আছেন জয়দ্বীপ মুখার্জি।সম্প্রতি ‘বৃদ্ধাশ্রম’ ছবির গান ও ডাবিং-এর কাজ শেষ করেছেন ববি। এতে তার বিপরীতে দেখা যাবে সঙ্গীত তারকা এসডি রুবেলকে। এই নায়িকার নতুন ছবি ‘পিকনিক’র শুটিং প্রস্তুতিও শেষ হয়েছে। বিগ বাজেটের ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।

এছাড়া ববি অভিনীত বহুল আলোচিত ‘নোলক’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে জুটি হয়েছেন ববি। ছবিটি নিয়ে আশাবাদী এই নায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তায়েব-ববির ‘জঙ্গি’

প্রকাশের সময় : 12:56:41 am, Saturday, 17 November 2018