সংবাদ শিরোনাম:

জাপার দুই হেভিওয়েট নেতাকে দল থেকে অব্যাহতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:26:38 pm, Friday, 12 January 2024
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির (জাপা) দুই হেভিওয়েট নেতাকে দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) জাপার যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে তাদেরকে নিজ নিজ পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফিরোজ রশীদ সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং সুনীল শুভ রায় দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

জাপা সূত্র জানায়, জাপার চেয়ারম্যান এবং মহাসচিবের পদত্যাগ চেয়ে বুধবার দলটির বনানী কার্যালয়ে বিক্ষোভ করেন পার্টির নেতাকর্মীরা।

দলের ভেতর স্বেচ্ছাচারিতা, মনোনয়ন বাণিজ্য এবং স্বজনপ্রীতির অভিযোগে জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নুর অপসারণ দাবি করেন তারা। এসব ঘটনায় কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে দায়ী করে তাদের সকল পদ-পদবি থেকে শুক্রবার অব্যাহতি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জাপার দুই হেভিওয়েট নেতাকে দল থেকে অব্যাহতি

প্রকাশের সময় : 05:26:38 pm, Friday, 12 January 2024