ভোর ৪টায় অভিসারে কিশোরী, প্রেমিক-সহ কুপিয়ে মারল বাবা! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোর ৪টায় অভিসারে কিশোরী, প্রেমিক-সহ কুপিয়ে মারল বাবা!

ভোর ৪টায় অভিসারে কিশোরী, প্রেমিক-সহ কুপিয়ে মারল বাবা!




আন্তর্জাতিক ডেস্ক : ভোর চারটের সময় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ১৯ বছরের কিশোরীর। টের পেয়ে বাবা কোদাল দিয়ে কুপিয়ে মারলেন মেয়েকে! সেই সঙ্গে মেয়ের কুড়ি বছরের কিশোর প্রেমিককেও মেরে ফেললেন অভিযুক্ত। ফের এমনই ‘অনার কিলিং’-এর অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, অভিযুক্ত নিজের অপরাধের কথা কবুল করেন পুলিশের কাছে।

জানা গিয়েছে, যোগীরাজ্যের বাদাউন জেলার বাসিন্দা ওই কিশোরী। এসম্পর্কে বলতে গিয়ে পুলিশ সুপারিটেন্ডেন্ট ও পি সিং সংবাদমাধ্যমকে জানান, ”এক ১৯ বছরের কিশোরী ও তাঁর ২০ বছরের বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছে মেয়েটির বাবা ও অন্য আত্মীয়রা। অভিযুক্ত মহেশ থানায় আত্মসমর্পণ করেছেন। তিনি সঙ্গে করে খুনের রক্তাক্ত অস্ত্র সঙ্গে নিয়েই এসেছিলেন। আমরা এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছি। অভিযুক্তর বিরুদ্ধে খুন থেকে শুরু করে নানা ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত তরুণের অভিভাবকরা কিশোরীর অভিভাবক ও তাঁর পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কিশোরীর অভিভাবকদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।”

জানা গিয়েছে, নিহত তরুণ হিমাচলপ্রদেশে চাকরি করতেন। ৩১ ডিসেম্বর তিনি পুরনো পাড়ায় ফেরেন। আর তার পরই প্রেমিকার বাবার হাতে প্রাণ হারাতে হল তাঁকে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্র: সংবাদ প্রতিদিন

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD