দীপিকাকে শ্বশুরবাড়ি থেকে সোনার ওড়না উপহার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দীপিকাকে শ্বশুরবাড়ি থেকে সোনার ওড়না উপহার

দীপিকাকে শ্বশুরবাড়ি থেকে সোনার ওড়না উপহার

দীপিকাকে শ্বশুরবাড়ি থেকে সোনার ওড়না উপহার




অনলাইন ডেস্ক:বলিউডের অন্যতম আলোচিত বিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো। দীপিকা পাড়ুকোনের বিয়ে নিয়ে সরব গণমাধ্যম। চুটিয়ে ছয় বছর প্রেম করলেও এ নিয়ে কখনই কথা বলেননি দীপিকা। সিং সাহেবকে বিয়ের জন্য বেশ খানিকটা সময় নেন দীপিকা। কারণ তার মনে পুরনো প্রেমিক রণবীর কাপুর নাকি বাসা বেঁধেছিলেন।

কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রণবীর সিংয়ের ঘরণী হওয়ার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। ইতালিতে হয়েছে দীপিকা-রণবীরের স্বপ্নের বিয়ের অনুষ্ঠান। প্রথমদিন কোঙ্কনি প্রথা মেনে বিয়ে করেছেন এই তারকা জুটি। দ্বিতীয় দিন বিয়ে হয় সিন্ধ্রি প্রথায়। অমৃতসর থেকে এক পুরোহিতকেও নিয়ে গিয়েছিলেন দম্পতি। তবে বিয়ের বহু আয়োজনের মধ্যে অভিনব ছিল দীপিকার ওড়না।

ভারতীয় গণমাধ্যমের খবর, রণবীর-দীপিকা রং মিলিয়ে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে সেজেছিলেন। দীপিকা লাল ওড়নায় সোনা দিয়ে খোদাই করা ছিল ‘সদা সৌভাগ্যবতী ভব’। সিন্ধ্রি প্রথায় বিয়ের জন্য এই ওড়না শ্বশুরবাড়ি থেকে উপহার পেয়েছেন দীপিকা।বৃহস্পতিবার রাতে বিয়ের প্রথম ছবি শেয়ার করেন দীপিকা। বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানান বলিউড তারকারা। জানা গেছে, আগামী ১৮ নভেম্বর ভারতে ফিরছেন রণবীর-দীপিকা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD