সংবাদ শিরোনাম:

একদিন পিছিয়ে বিএনপির হরতাল মঙ্গলবার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:26:38 pm, Sunday, 17 December 2023
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : সারা দেশে সোমবার (১৮ ডিসেম্বর) বিএনপির ঢাকা সকাল-সন্ধ্যা হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পালন করা হবে বলে জানিয়েছে দলটি।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় হরতালের তারিখ পরিবর্তন করা হয়েছে।

বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ শনিবার (১৬ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার সম্মানে সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করার ঘোষণা দেয় সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, শনিবার (১৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

একদিন পিছিয়ে বিএনপির হরতাল মঙ্গলবার

প্রকাশের সময় : 03:26:38 pm, Sunday, 17 December 2023