শালিসদারদের কাছে ক্ষমা পেয়ে আবারও গৃহবধূকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শালিসদারদের কাছে ক্ষমা পেয়ে আবারও গৃহবধূকে ধর্ষণ

শালিসদারদের কাছে ক্ষমা পেয়ে আবারও গৃহবধূকে ধর্ষণ

শালিসদারদের কাছে ক্ষমা পেয়ে আবারও গৃহবধূকে ধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বেড়া ভেঙে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ (২৩) জানান, তার স্বামী একজন ট্রাকচালক। তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্বামী বাড়িতে না থাকার সুযোগে পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া ইউনিয়নের পারকুমিরা গ্রামের আবুল কালামের ছেলে রফিকুল ইসলাম (৩৫) প্রায় ছয় মাস আগে বেড়া কেটে ঘরে ঢুকে তার হাত ও মুখ বেঁধে ধর্ষণ করেন। এ নিয়ে এলাকায় শালিশি বৈঠকে তাকে ক্ষমা করে দেন শালিসদাররা।

 

 

ওই গৃহবধূ আরো জানান, শনিবার ভোর চারটার দিকে রফিকুল একইভাবে তার ঘরে ঢুকে হাত ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করেন। তার ছেলের চিৎকারে শাশুড়ি ছুটে এলে রফিকুল পালিয়ে যান। সকাল ৮টা ২০ মিনিটে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

এ বিষয়ে কথা বলতে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

 

 

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহাফুজুর রহমান বলেন, ‘ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

 

 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD