সর্ষের মধ্যেই ভূত : মেনন Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




সর্ষের মধ্যেই ভূত : মেনন

সর্ষের মধ্যেই ভূত : মেনন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, খাদ্যমন্ত্রী চালকলের মালিক আর বাণিজ্যমন্ত্রী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। সর্ষের মধ্যেই ভূত। সর্ষের মধ্যে ভূত থাকলে ভূত ছাড়াব কিভাবে? এটা আমার কথা নয়, এটা আওয়ামী লীগের শিল্পমন্ত্রীর কথা।

 

 

আজ মঙ্গলবার নাটোরে জাতীয় কৃষক সমিতির দুই দিন ব্যাপী সপ্তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

রাশেদ খান মেনন বলেন, ‘আগামী সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। টাকা আর মার্কা দেখে ভোট দিলে হবে না, ভালো মানুষ দেখে যারা কৃষকের কথা চিন্তা করে তাদের ভোট দিতে হবে।’

 

 

তিনি আরো বলেন, ‘আমেরিকার ভিসা নীতি কি হলো বা দেশের সংসদে কি হলো তা নিয়ে দেশের কৃষকদের চিন্তা নেই।
কৃষক চায় তার উৎপাদিত পাট, আখ, ধান ও সবজির ন্যায্য দাম। কৃষক চায় সার, ডিজেল, কিটনাশক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে। কৃষক চায় তার প্রতিনিধি সংসদে যাক।’

 

 

‘দিনাজপুর ঠাকুরগাঁসহ দেশের বিভিন্ন জায়গায় অনেক বার প্রয়োজনে কৃষক বিদ্রোহ হয়েছে’ উল্লেখ করে মেনন বলেন, ‘আবার নতুন সময় আসছে দেশের কৃষকদের কোমর সোজা করে মাজায় গামছা বেঁধে মেরুদণ্ড শক্ত করে সোজা হয়ে দাঁড়াতে হবে।

 

 

জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা নূর আহম্মেদ বকুল, নাটোর জেলা সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD