সংবাদ শিরোনাম:

একই পরিবারের তিনজন চেয়ারম্যান পদে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:16:06 pm, Thursday, 19 May 2022
  • 41 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে উপজেলার আসন্ন কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন। আজ বৃহস্পতিবার তাঁদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। তবে একই পরিবার থেকে তিনজন মনোনয়ন পাওয়ায় ইউনিয়নজুড়ে শুরু হয়েছে আলোচনা।

কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক পরিবার থেকে মনোনয়ন পাওয়া তিনজন হলেন মো. আকতার হোসেন, মো. ইকবাল হোসেন ও রেহেনা বেগম লাইজু।

তাঁদের মধ্যে লাইজু ও আকতার সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ছাড়া অপর প্রার্থী ইকবাল হোসেন আকতারেরে ছোট ভাই এবং লাইজুর দেবর।

আকতার ওই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিক প্রার্থী বলে জানা গেছে। শেষ পর্যন্ত তিনজনের মধ্যে দুজনই ভোটের লড়াইয়ে থাকবেন না বলে মন্তব্য করছেন ভোটাররা। আকতার হোসেনের প্রার্থিতা বাতিল হলে বিকল্প হিসেবে স্ত্রী এবং ভাই মনোনয়ন জমা দেন এবং বৈধতা পান বলেও ধারণা তাদের।

আকতার হোসেন বলেন, যে যাঁর মতো মনোনয়ন দাখিল করেছেন। বাকিটা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে তাঁরা নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন কি না।

ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকমান হোসেন ও জাতীয় পার্টির সিরাজুল ইসলাম। এ ছাড়াও উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী গোলাম মোস্তফার সঙ্গে স্বতন্ত্র হিসেবে লড়বেন অধ্যক্ষ জামাল উদ্দিন, আনোয়ার হোসেন রাব্বী, মোসলেহ উদ্দিন লিটন, সফিউল আলম প্রিন্স ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ইমাম উদ্দিন শামিম।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার দুই ইউনিয়নে ১২ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ৯৬ ও সংরক্ষিত নারী সদস্য ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যার মধ্যে মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন সাধারণ সদস্য পদে কালমা ইউনিয়নের তিনজন ও রমাগঞ্জ ইউনিয়নের একজনের মনোনয়ন বাতিল হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আমির খসরু গাজী বলেন, কালমা ইউনিয়নে একই পরিবারের তিনজন মনোনয়ন দাখিল করেছেন এবং তাঁদের মনোনয়ন বৈধও হয়েছে। এ ছাড়া যাঁদের মনোনয়ন বাতিল হয়েছে তাঁদের আপিল করার সুযোগ রয়েছে।

আগামী ১৫ জুন এই দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

একই পরিবারের তিনজন চেয়ারম্যান পদে

প্রকাশের সময় : 09:16:06 pm, Thursday, 19 May 2022