সংবাদ শিরোনাম:

বরগুনায় দ্বিতীয় স্ত্রীর মামলায় তৃতীয় স্ত্রীসহ কারাগারে স্বামী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:13:00 pm, Tuesday, 8 March 2022
  • 31 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ যৌতুকের দাবিতে দ্বিতীয় স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী ও তৃতীয় স্ত্রীকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।

আসামিরা হলেন, তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মো: শাফায়াতুল্লাহ ও তার তৃতীয় স্ত্রী সাদিয়া।

পারিবারিক সূত্রে জানা যায়, দ্বিতীয় পক্ষের স্ত্রী খাদিজা গত বছর ১৫ ডিসেম্বর বাদী হয়ে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

খাদিজার অভিযোগ, তৃতীয় স্ত্রী সাদিয়ার সহায়তায় স্বামী শাফায়াতুল্লাহ দুই লাখ টাকা যৌতুক দাবি করে তাকে শারিরীক নির্যাতন করেন। হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি আদালতে মামলা করেন।

তিনি আরো বলেন, আমার স্বামী একটি বিয়ে করেছিল। প্রথম পক্ষের স্ত্রী যৌতুক দিতে না পারায় নির্যাতন করে তাকে তাড়িয়ে দেয়। আমাকে বিয়ে করার পরে আবার সাদিয়াকে বিয়ে করে। বার বার বিয়ে করে শুধুমাত্র যৌতুকের লোভে।

আসামি পক্ষের আইনজীবী মো. জহিরুল হক নান্না বলেন, তৃতীয় পক্ষের স্ত্রীর দ্বিতীয় পক্ষের স্ত্রীর নিকট যৌতুক চাওয়ার বিষয়টি বিশ্বাস যোগ্য নয়। আমরা আবার আদালতে জামিনের আবেদন করব।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান বলেন, এরা বিয়ে পাগল শ্রেণির পুরুষ। এদের উচিত শিক্ষা হওয়া দরকার ছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় দ্বিতীয় স্ত্রীর মামলায় তৃতীয় স্ত্রীসহ কারাগারে স্বামী

প্রকাশের সময় : 10:13:00 pm, Tuesday, 8 March 2022