গভীর রাতে নথুল্লাবাদে কি করেন চেয়ারম্যান লিটন মোল্লা? Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গভীর রাতে নথুল্লাবাদে কি করেন চেয়ারম্যান লিটন মোল্লা?

গভীর রাতে নথুল্লাবাদে কি করেন চেয়ারম্যান লিটন মোল্লা?

গভীর রাতে নথুল্লাবাদে কি করেন চেয়ারম্যান লিটন মোল্লা?




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঘড়ির কাটা তখন রাত ১২টা ছুঁই ছুঁই। শীতের আধিপত্যটা একটু বেশিই। নগরীর নথুল্লাবাদ বাস স্টানে শুয়ে পড়েছেন নিম্মআয়ের মানুষ ও গাড়িতে থাকা বাস স্টাফরা। নীরবতাও নেমে এসেছে চারদিকে। হঠাৎ করেই নথুল্লাবাদ বাস স্টানে হাজির বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লা। যারা ঘুমিয়ে পড়েছেন তাদের ঘুম যেন না ভাঙে সেজন্য জেগে থাকা মানুষদের উদ্দেশ্য করে চেয়ারম্যান লিটন মোল্লা
বিড় বিড় করে বলতে থাকেন ‘আমি আপনাদের লিটন মোল্লা ভাই, একটু উঠুন। এসময় চেয়ারম্যানের উপস্থিতি টের পেয়ে তারা উঠে আসেন আর তিনি শীতার্ত এই মানুষজনের হাতে তুলে দেন একটি করে কম্বল। গভীর রাতে নথুল্লাবাদ বাস টার্মিনালের দৃশ্য এটা।

 

 

মুহূর্তের মধ্যেই বাস স্টাফরা ও আশেপাশের মানুষজনও জড়ো হন টার্মিনালে। এদিকে চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা নিরাশ করেননি কাউকে। প্রত্যেকের হাতেই একটি করে কম্বল তুলে দেন। এরপর তিনি চলে  যান বরিশাল বিআর টিসি ডিপুর পাশের একটি টিনের মসজিদে। সেখানে থাকা মোয়াজ্জেম ও মসজিদে ঘুমিয়ে থাকা তিন ব্যাক্তিকে উপহার দেন কম্বল।

 

 

এসময় মসজিদের মোয়াজ্জেম কেঁদে ফেলেন এবং লিটন মোল্লাকে জড়িয়ে ধরেন। এ প্রসঙ্গে বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লা বলেন, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নির্দেশে কম্বল দেওয়ার জন্য বেরিয়েছি। এসময় এক থেকে দেড়শত শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছেন।

গভীর রাতে নথুল্লাবাদে কি করেন চেয়ারম্যান লিটন মোল্লা?

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD