সংবাদ শিরোনাম:

গৃহবধূকে কুপ্রস্তাব,দল থেকে বহিষ্কার আওয়ামী লীগ নেতা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:36:13 pm, Saturday, 30 October 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লক্ষ্মীপুরের কমলনগরে গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. লিটনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসেম ও সাধারণ সম্পাদক নোমান হোসেন সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লিটন চরফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্র জানায়, এক গৃহবধূর স্বামী ইউরোপ যেতে ঋণের জন্য কমলনগর ইসলামী ব্যাংক শাখায় যান। ব্যাংকে আওয়ামী লীগ নেতা লিটনের সঙ্গে গৃহবধূর দেখা হয়। লিটন গৃহবধূকে ৬ লাখ টাকা ঋণ নিয়ে দেওয়ার আশ্বাস দেন। বিনিময়ে গৃহবধূ যেন তাকে খুশি করে এই প্রস্তাব দেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে লিটন ব্যাংকের লক্ষ্মীপুর শাখায় কাগজপত্র জমা দেওয়ার জন্য গৃহবধূকে আনতে যায়। ঘটনা সন্দেহজনক হওয়ায় গৃহবধূর স্বামী ৯৯৯ নম্বরে কল দেন। কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ওই রাতেই গৃহবধূ বাদী হয়ে লিটনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করেন।

চরফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজ বলেন, লিটনের স্বভাব খারাপ, বয়সও কম। দলে দায়িত্বে আসার পর ক্ষমতার অপব্যবহার শুরু করে। যৌন হয়রানি মামলায় গ্রেফতার হয়েছেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, স্থানীয়রা লিটনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।গৃহবধূকে কুপ্রস্তাব,দল থেকে বহিষ্কার আওয়ামী লীগ নেতা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৃহবধূকে কুপ্রস্তাব,দল থেকে বহিষ্কার আওয়ামী লীগ নেতা

প্রকাশের সময় : 08:36:13 pm, Saturday, 30 October 2021