সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৫ জেলে আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:13:36 pm, Monday, 11 October 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরার সময় পাঁচ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৭১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১১ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা ও বিষখালী নদীতে জেলেরা মা ইলিশ ধরছিলেন। জেলা, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নদীতে অভিযান চালিয়ে রাজাপুর উপজেলা থেকে পাঁচ জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের চারজনকে এক বছর করে কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন এ দণ্ড দেন।

অভিযানের সময় ৭১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ জাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। আর ইলিশগুলো বিতরণ করা হয় স্থানীয় এতিমখানায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৫ জেলে আটক

প্রকাশের সময় : 07:13:36 pm, Monday, 11 October 2021