জামা খুলে প্রচারে থাকার দরকার আমার নেই অভিনেত্রী নিয়া শর্মা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ সচিবালয়ে স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভা অধ্যাদেশের চাপে সংসদ, সময়সীমা ঘনিয়ে আসায় বাড়ছে তৎপরতা শান্তি প্রস্তাবের আড়ালে মধ্যপ্রাচ্যে সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র!




জামা খুলে প্রচারে থাকার দরকার আমার নেই অভিনেত্রী নিয়া শর্মা

জামা খুলে প্রচারে থাকার দরকার আমার নেই অভিনেত্রী নিয়া শর্মা

জামা খুলে প্রচারে থাকার দরকার আমার নেই অভিনেত্রী নিয়া শর্মা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, সময় পেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি বা ভিডিও আপলোড করতে ওস্তাদ অভিনেত্রী নিয়া শর্মা। আজকের যুগে ট্রেন্ড মেনেই পান থেকে চুন খসলেই ট্রোলড হতে হয়। খোলামেলা পোশাকের জেরে হামেশাই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং-এর মুখে পড়েন অভিনেত্রী নিয়া শর্মা। অনেক সময়ই সেই কটূক্তি মারাত্মক আকার ধারণ করে, ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে ‘এক হাজারো মে মেরি বহনা হ্যায়’ খ্যাত এই টেলিভিশন তারকাকে। তার পোশাক পরার ধরনকে অনেকেই অশ্লীল বলে কটাক্ষ করেছেন।

 

 

ট্রোলিংয়ের মোকাবিলা কেমনভাবে করেন নিয়া, সেই নিয়ে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়ে ভেঙে পড়েন নিয়া। নিয়ার দাবি গত ১০ বছরে অনেক কিছুই বদলে গিয়েছে, কিন্তু মানুষের মানসিকতা এতটুকুও পালটায়নি।

 

 

নিয়া জানান, পোশাকের জন্য আমাকে নিয়ে কোনোদিন ভালো কথা মানুষ বলেনি। আমি সেটা মেনেও নিয়েছি… এমনো বলা হয়েছে সংবাদ শিরোনামে থাকতে আমি জামাকাপড় খুলেছি! আরে ভাই এগুলো কোথা থেকে আসে, আমি দশ বছর ধরে যথেষ্ট কাজ করছি এবং ফেমাস, তাই জামা খুলে প্রচারের আলোয় থাকার কোনো দরকার আমার নেই। এটা মানুষজনকে বুঝতে হবে।

 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়িয়েছেন নিয়া। ‘ঝিল কে উস পার’ ছবির সুপারহিট গান ‘দো ঘুঁট মুঝে ভি’ গানের রিমিক্স ভার্সনের মিউজিক ভিডিওতে বম্বশেল অবতারে দেখা গিয়েছে নিয়াকে।

 

 

‘এক হাজারো মে মেরি বহনা হ্যায়’ দিয়ে কেরিয়ার শুরু করা নিয়া পরবর্তীতে ‘জামাই রাজা’, ‘ইশক মে মরজাওয়ান’, ‘নাগিন’-সহ ছোটপর্দার একাধিক হিট শো-এর সঙ্গে যুক্ত থেকেছেন। রিয়ালিটি শো-এরও পরিচিত মুখ নিয়া শর্মা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD