সংবাদ শিরোনাম:

পটুয়াখালী জেলা পরিষদের সদস্য আসলাম হাওলাদার’র ভাই ইয়াবাসহ আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:36:23 am, Sunday, 4 November 2018
  • 189 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল:
কুয়াকাটায় শুক্রবার (২ নভেম্বর) আবাসিক হোটেল সী-বিচ ইন্টারন্যাশনাল এ গভীর রাতে অভিযান চালিয়ে জেলা পরিষদ সদস্য আসলাম হাওলাদারের ছোট ভাই মোঃ হিরা হাওলাদার ও ফিরোজ আলম নামক দুই মাদক ব্যবসায়িকে ৬৩০ পিচ ইয়াবাসহ আটক করেছে মহিপুর থানা পুলিশ।

পুলিশ সদস্য হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল সী-বিচ এর ২০৩ নম্বর রুম থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে বলে জানা যায়। মহিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, এই মাদক ব্যবসায়ী চক্রটিকে ধরার জন্য পুলিশ গত তিন দিন যাবৎ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে আবাসিক হোটেল সী-বীচ থেকে এদের দুইজনকে আটক করা হয়।

ওসি আরো জানান, ফিরোজ আলমসহ এই চক্রটি দীর্ঘদিন যাবৎ কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালী জেলা পরিষদের সদস্য আসলাম হাওলাদার’র ভাই ইয়াবাসহ আটক

প্রকাশের সময় : 12:36:23 am, Sunday, 4 November 2018