সংবাদ শিরোনাম:

হতদরিদ্রদের চাল আত্মসাৎ: বাউফলে দুদকের মামলায় চেয়ারম্যান কারাগারে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:11:43 pm, Sunday, 22 August 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥ হতদরিদ্রদের চাল আত্মসাৎ করার ঘটনায় বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পটুয়াখালীর বাউফলে কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সম্প্রতি বিচারের নামে এক কিশোরীকে বিয়ে করে দেশব্যাপী আলোচনায় এসেছিলেন চেয়ারম্যান শাহিন। সাময়িক বরখাস্তও হয়েছিলেন তিনি।

কারাগারে পাঠানো অন্যরা হলেন- কনকদিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার ও সাবেক বাউফল উপজেলা নির্বাচন অফিসার মো. আবু সাইদ, সাবেক ইউপি সচিব মো. মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য মো. আশরাফ আলী, নিজাম উদ্দিন ও মেজবাহ উদ্দিন মিরাজ। রবিবার পটুয়াখালী জেলা জজ আদালতের বিচারক মোসা. রোকসনা পারভীন তাদেরকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হতদরিদ্রদের জন্য বরাদ্ধকৃত চাল আত্মসাতের ঘটনায় ২০১৮ সালে মামলা করেন দুদক। পরে দুদকের তৎকালীন উপ-পরিচালক মানিক লাল দাস মামলা নিষ্পত্তি দাবি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করলে আদালাত পুনঃতদন্ত করার জন্য দুদককে নির্দেশ দেয়। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চেয়ারম্যান শাহিন সহ ৬ জনকে অভিযোগ করে পুনরায় অভিযোগ পত্র দাখিল করেন।

আজ রবিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

হতদরিদ্রদের চাল আত্মসাৎ: বাউফলে দুদকের মামলায় চেয়ারম্যান কারাগারে

প্রকাশের সময় : 09:11:43 pm, Sunday, 22 August 2021