সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় পৌর যুবলীগের সাবেক সভাপতি, ভিপি জিয়া গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:30:57 pm, Tuesday, 17 August 2021
  • 22 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ কলাপাড়া পৌর যুবলীগের সাবেক সভাপতি ও মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. জিয়াউর রহমান ওরফে ভিপি জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত চারটায় কলাপাড়া থানা পুলিশ তাঁকে বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ভিপি জিয়া উপজেলার পূর্ব মিঠাগঞ্জ গ্রামের নুর ইসলাম বয়াতীর বাড়িতে গিয়ে গত ১৩ জুলাই হামলা চালিয়ে নুর ইসলাম বয়াতীকে মারধর করে কুপিয়ে জখম করে। এ সময় নুর ইসলাম বয়াতীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর ছোট ভাই নুর হোসাইনসহ নিকটাত্মীয় আরও ৮-১০ জনের উপর হামলা চালিয়ে আহত করা হয়। সন্ত্রাসী ওই হামলার ঘটনায় গত ৪ আগস্ট নুর ইসলাম বয়াতী বাদী হয়ে ভিপি জিয়াকে প্রধান আসামী করে ২৮ জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় মামলা দায়ের করে। পুলিশ এ মামলার আসামী ভিপি জিয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটানার পর নুর ইসলাম বয়াতীর ছোট ভাই মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নুর হোসাইন স্বরাষ্ট্র মন্ত্রীসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর দফতরে জিয়ার নামে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ভিপি জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ করা হয়েছে। ভিপি জিয়ার অনৈতিক কর্মকান্ড থেকে মিঠাগঞ্জ ইউনিয়নের বাসিন্দাদের রক্ষার জন্য তাতে আবেদন জানানো হয়েছে।

কলাপাড়া থানার পরিদর্শক(তদন্ত) মো. আসাদুর রহমান  জানান, মঙ্গলবার ভিপি জিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় পৌর যুবলীগের সাবেক সভাপতি, ভিপি জিয়া গ্রেপ্তার

প্রকাশের সময় : 10:30:57 pm, Tuesday, 17 August 2021