নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল




অনলাইন ডেস্ক:
নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এমনকি নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটিও বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে আরও বলা হয়, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কাজ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ইসি সচিবালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের সুবিধার্থে এবং সাংগঠনিক কাঠামো বহির্ভূত নির্বাচন কমিশনের অধীনস্ত আইডিয়া প্রকল্প এবং হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা-কর্মচারি, প্রকল্প ও সরকারি পরিবহন পুলের গাড়িচালক, প্রধান নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত স্টাফকে নির্বাচনের ফলাফল প্রকাশ পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পর অফিসে উপস্থিত থেকে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হলো।’

ইসির সূত্রে জানা গেছে, অফিস আদেশটি শুক্রবার (২ নভেম্বর) থেকেই কার্যকর হয়েছে। এ আদেশ ভোটের ফল প্রকাশ পর্যন্ত কার্যকর থাকবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD