সংবাদ শিরোনাম:

নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে ,মাদকাশক্ত মনির

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:51:32 pm, Friday, 2 November 2018
  • 59 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে এক মাদকাশক্ত সন্ত্রাসী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পানির টেংকি সংলগ্নে এই ঘটনায় মনির নামের ওই সন্ত্রাসীকে ছুড়ি সহ আটক করেছে স্থানীয়রা। আহত ব্যবসায়ী জাকির হোসেন খান রিন্টুকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি শহরের দক্ষিণ আলেকান্দা এলাকার খান সড়কের কালু খান বাড়ির বাসিন্দা মৃত আব্দুর রশিদ খান এর ছেলে। এছাড়া আটককৃত মাদকাশক্ত সন্ত্রাসী মনির একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

আহত জাকির হোসেন খান রিন্টু বলেন, আমতলার মোড় পানির টেংকি এলাকায় তার তারেক ইলেকট্রিক নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তার ভাতিজা তারেককে মারধর করে স্থানীয় বখাটে ও মাদকাশক্ত সন্ত্রাসী মনির।

তখন রিন্টু ঘটনাস্থলে গিয়ে মনিরকে বাঁধা দেয় এবং একটি চড় মারে। এতে ক্ষিপ্ত হয় মাদকাশক্ত মনির। ওই রাতেই তাকে কুপিয়ে জখম করার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বেলা ১১টার দিকে জাকির হোসেন খান রিন্টু নাস্তা শেষে তার ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন। ঠিক সেই মুহুর্তে দৌড়ে এসে সন্ত্রাসী মনির একটি ছুড়ি দিয়ে তার পেট, হাত ও বুকে রক্তাক্ত জখম করে।

এসময় স্থানীয়রা সন্ত্রাসী মনিরকে ধাওয়া করে শেবাচিম হাসপাতালের পূর্বে গেটে নগরীর বান্দ রোড বজলু কমিশনারের বাড়ির সামনে থেকে আটক করে। তখন তার কাছ থেকে ছুড়ি উদ্ধার করে তারা। পরে থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়া হয়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত’র পবিরবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে ,মাদকাশক্ত মনির

প্রকাশের সময় : 11:51:32 pm, Friday, 2 November 2018