সংবাদ শিরোনাম:

আমতলীতে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:14:19 pm, Sunday, 1 August 2021
  • 24 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম পারভেজ হাওলাদার (২৬)। সে উপজেলার দক্ষিণ টেপুড়া গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে।

আমতলী থানা সূত্রে জানা গেছে, শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই শুভ বাড়ৈর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হলদিয়া ইউনিয়নের মিন্টু মিস্ত্রির ফার্নিচারের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গীরা পালিয়ে যায়। এ সময় পারভেজ হাওলাদারের শরীর তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

এ ঘটনায় মাদক কারবারি পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০(ক) /৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রবিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। পরে বিজ্ঞ বিচারক মো. সাকিব হোসেন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আমতলী থানার পরিদর্শক (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি পারভেজ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : 09:14:19 pm, Sunday, 1 August 2021