সংবাদ শিরোনাম:

নগরীতে পুলিশী বাধায় বিএনপির মানববন্ধন পন্ড, আটক-৫

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:00:13 pm, Wednesday, 31 October 2018
  • 52 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:
কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপি।তবে পুলিশ বাধায় মানববন্ধন পন্ড হয়ে যায়। এদিকে মানববন্ধনে যোগ দিতে যাওয়ার পথে বরিশাল জেলা ছাত্রদল সভাপতিসহ ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। আজ বুধবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।মানববন্ধনে বক্তব্য প্রদানকালে হঠাৎ পুলিশ বাঁধা দিলে কর্মসূচি ত্যাগ করে বিএনপি কার্যালয়ে অবস্থান নেয় নেতাকর্মীরা।বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, কেন্দ্রীয় কমর্সূচির অংশ হিসেবে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে মহানগর বিএনপি।সেখানে যোগ দিতে আসার সময় জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠুসহ পাঁচজনকে আটক করে পুলিশ।তিনি সাংবাদিকদের বলেন, সরকার একদিকে সংলাপের কথা বলছে, অন্যদিকে নেতাকর্মীদের আটক করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। এমন অবস্থা চলতে দেয়া যায় না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। এর কিছুক্ষণ পরই পুলিশ বাঁধা দিলে নেতারা কর্মসূচি বন্ধ করে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, জনগণের জানমালের রক্ষায় পাঁচজনকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীতে পুলিশী বাধায় বিএনপির মানববন্ধন পন্ড, আটক-৫

প্রকাশের সময় : 08:00:13 pm, Wednesday, 31 October 2018