সংবাদ শিরোনাম:

আমতলীতে নির্বাচনী সহিংসতা : সদস্য প্রার্থীসহ আহত ৪

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:18:33 pm, Tuesday, 15 June 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২১ জনু অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার- প্রচারণাকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রার্থীসহ উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। গুরুতর ৩ জনকে পটুয়াখালী ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের পরে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাতাকাটা গ্রামের মন্নান শরীফের বাড়ির সামনে বসে প্রতিদ্বন্দ্বী দুই সদস্য প্রার্থী বর্তমান ইউপি সদস্য মো. জসিম উদ্দিন ও সাবেক ইউপি সদস্য বাহাদুর হাওলাদারের কর্মী-সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে সদস্য প্রার্থী বাহাদুর হাওলাদার (৫৫) ও তার ২ কর্মী আবুল কালাম (৪০) ও মনিরুল ইসলামকে (৩৫) কুপিয়ে হাত-পা, কান কেটে দেয় এবং পিটিয়ে দাঁত ফেলে দিয়েছে। অপর সদস্য প্রার্থীর জসিম উদ্দিনের কর্মী সরোয়ার হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থাণীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত ৩ জনকে পটুয়াখালী ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

আমতলী থানার ওসি মো. শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে নির্বাচনী সহিংসতা : সদস্য প্রার্থীসহ আহত ৪

প্রকাশের সময় : 11:18:33 pm, Tuesday, 15 June 2021