সংবাদ শিরোনাম:

বরগুনায় দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:51:59 pm, Friday, 28 May 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

তালতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে বজলু হাওলাদার নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক বজলু একই এলাকার মো. সেকান্দার হাওলাদারের ছেলে।

জানা গেছে, তিন মাস ধরে ভুক্তভোগী বৃদ্ধাকে উত্ত্যক্ত করছিলেন বজলু। ১০-১২ দিন আগে বৃদ্ধার বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয় দেখিয়ে ধর্ষণ করেন তিনি। কিন্তু মানসম্মানের ভয়ে বিষয়টি কাউকে বলেননি ভুক্তভোগী বৃদ্ধা।

বৃহস্পতিবার রাত ১টার দিকে ফের ওই বৃদ্ধার ঘরের দরজা ভেঙে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে ধর্ষণের চেষ্টা করেন বজলু। এ সময় বৃদ্ধার চিৎকারে পাশের ঘরের লোকজন ও স্থানীয়রা এসে বজলুকে ধরে পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে পুলিশ।

বিভিন্ন মানুষের অভিযোগ, আটক বজলু হাওলাদারের হাত থেকে স্কুলছাত্রী, গৃহবধূ কেউ রক্ষা পাননি। পরকীয়াসহ বিভিন্ন অপকর্মের জন্য গত বছর তার বউ বিষপান করে আত্মহত্যা করেছেন।

তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় আটক বজলুর বিরুদ্ধে তালতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। শুক্রবার ভুক্তভোগী বৃদ্ধাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের সময় : 12:51:59 pm, Friday, 28 May 2021