সংবাদ শিরোনাম:

মির্জাগঞ্জে যাত্রী সেজে ডাকাতির চেষ্টা গ্রেফতার ৫

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:11:52 pm, Friday, 7 May 2021
  • 21 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে মাহিন্দ্রার যাত্রী সেজে অভিনব কায়দায় ডাকাতির সময় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি করার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে এ অভিযান চালানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঝালকাঠি জেলার রাজাপুর এলাকার মো: নুর আলম হাং (৪৫), পটুয়াখালী পুকুরজানা এলাকার মো: নিজাম হাং (২৩), ঝালকাঠি জেলার নলছিটি এলাকার মো: রাজিব হাং (২৫), পটুয়াখালীর গলাচিপা এলাকার মো: সজীব (২২) ও মুন্সীগঞ্জ জেলার মো: শাহজাদা আকাশ (২২)।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার গভীর রাতে পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী এলাকয় ডাকাতির চেষ্টাকালে পুলিশের কাছে হাতেনাতে ৫ জন ডাকাত গ্রেপ্তার হয়। ডাকাতরা মাহিন্দ্রাতে করে যাত্রী সেজে মির্জগঞ্জের উপজেলার সুবিদখালী এলাকায় এসে একটি দোকানের তালা ভাঙ্গতে ছিল।

এ সময় পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি ২৪ ইঞ্চি লোহার তৈরি গ্রীল কাটার মেশিন, একটি ১৩ ইঞ্চি লম্বা ছুরি, চাপাতি ও কালো রংয়ের মাহেন্দ্র গাড়ি রেজি: নং: বরিশাল থ-১১-১৫১২ জব্দ করা হয়েছে।

গ্রেফতাকৃতরা বিভিন্ন এলাকা হতে বরিশালের রূপাতলী এলাকায় একত্রিত হয়ে মাহেন্দ্র গাড়িতে করে ডাকাতির উদ্দেশ্যে মির্জাগঞ্জে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো: মুকিত হাসান খাঁন বিষয়টি নিশ্চি করে জানান, পবিত্র রমজানে ও ঈদকে সামনে রেখে জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশ পটুয়াখালীর অহর্নিশ প্রচেষ্টা অব্যাহত রয়েছে ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মির্জাগঞ্জে যাত্রী সেজে ডাকাতির চেষ্টা গ্রেফতার ৫

প্রকাশের সময় : 09:11:52 pm, Friday, 7 May 2021