সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী’র কান কেটে দিয়েছেন স্বামী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:15:52 pm, Tuesday, 27 April 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী’র কান কেটে দিয়েছেন স্বামী মাহাবুব আলম। এ ঘটনায় গৃহবধূ ন্যায় বিচার পাওয়ার জন্য সোমবার বাউফল থানায় একটি এজাহার দাখিল করেছেন। ওই স্বামী মাহবুবের বাড়ি একই উপজেলার চন্দ্রদ্বিপ ইউনিয়নের চর দিয়ারা গ্রামে।

লিখিত অভিযোগে জানা গেছে, ৮ বছর আগে উপজেলার চন্দ্রদ্বিপ ইউনিয়নের চর দিয়ারা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কালু হাওলাদারের ছেলে মোঃ মাহবুব আলমের সাথে বিয়ে হয় রাবেয়ার। পরে স্বামী মোঃ মাহাবুব স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় স্থানীয় মাপের ২১ কড়া জমি মাহবুবের নামে রেজিস্ট্রি করে দেন রাবেয়ার বাবা।

এরপর কিছু দিন যেতে না যেতেই তার স্বামী পুনরায় ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। তিনি ওই টাকা দিতে অপরগতা প্রকাশ করলে তাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়।

এ ঘটনা জানার পর তার বাবা ও বড় ভাই গত ২৪ এপ্রিল সকালে তার স্বামীর বাড়ি যায় এবং স্থানীয় লোকজন নিয়ে সালিস বৈঠক করেন। সালিস বৈঠক চলাকালে উত্তেজিত হয়ে তার স্বামীর নেতৃত্বে পরিবারের অন্যান্য লোকজন তাদের উপর হামলা করে। তাকে মারধর করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে তার বাম কান কেটে দেয় এবং ওই অবস্থায় তাকে সন্তানসহ তাড়িয়ে দেয়।

পরে বা ও ভাইসহ স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।

এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী’র কান কেটে দিয়েছেন স্বামী

প্রকাশের সময় : 10:15:52 pm, Tuesday, 27 April 2021