সংবাদ শিরোনাম:

চিকিৎসককে হয়রানির অভিযোগে ম্যাজিস্ট্রেট-পুলিশের বিরুদ্ধে রিট

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:47:33 pm, Monday, 26 April 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লকডাউনে মুভমেন্ট পাস নিয়ে চিকিৎসক-পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে চিকিৎসককে হয়রানির অভিযোগ এনে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মামুনুর রশিদ ও সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া ওই দিন মোবাইল কোর্ট পরিচালনার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জানান, আগামীকাল (২৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

গত ১৮ এপ্রিল রাজধানীর অ্যালিফ্যান্ট রোডে সরকারি বিধিনিষেধের পঞ্চমদিনে ‘মুভমেন্ট পাস’ নিয়ে বাগবিতণ্ডায় জড়ান এক নারী চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তা।

ওই দিন দুপুরে তিন পক্ষের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বিভিন্ন গণমাধ্যমসহ উৎসুক জনতার নানা পর্যবেক্ষণ ও মন্তব্য করতে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চিকিৎসককে হয়রানির অভিযোগে ম্যাজিস্ট্রেট-পুলিশের বিরুদ্ধে রিট

প্রকাশের সময় : 01:47:33 pm, Monday, 26 April 2021