সংবাদ শিরোনাম:

বরগুনার রিপন গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:38:16 pm, Friday, 23 April 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রাম থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড গুলিসহ রিপন (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ডিবির ওসি আবুল বাশার জানান, রিপন একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন গ্রেফতারের চেষ্টা চলছিলো। গ্রেফতারকৃত রিপন কালু ফকিরের ছেলে আমতলী পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার বাসিন্দা হলেও কয়েক মাস আগে বরগুনার খাজুরতলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। রিপন নিজেকে একজন শ্রমিক দাবি করলেও মাদক কারবার ও অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়েছে বলে জানায় ডিবি পুলিশ।

বিশ্বস্ত সূত্রে রিপনের অবস্থানের সংবাদ পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে খাজুরতলার বাসায় তল্লাশি করে খাটের তলা থেকে পেরেক দিয়ে আটকানো অবস্থায় গুলি ভর্তি রিভলভার উদ্ধার করে। তল্লাশির সময় বাড়ির মালিকসহ শতাধিক প্রতিবেশী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান রিপনকে গুলি ও অস্ত্রসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও আমরা জানতে পেরেছি তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনার রিপন গ্রেফতার

প্রকাশের সময় : 10:38:16 pm, Friday, 23 April 2021