লকডাউন:বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌ চলাচল বন্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




লকডাউন:বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌ চলাচল বন্ধ

লকডাউন:বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌ চলাচল বন্ধ

লকডাউন:বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌ চলাচল বন্ধ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের সর্বাত্মক লকডাউনের ঘোষণায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সবধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে উভয়পাড়ে নোঙ্গর করে রাখা হয়েছে ফেরি, লঞ্চসহ নৌযানগুলো।

 

 

বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, লকডাউনের ঘোষণার পর মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। তবে লকডাউনের প্রথমদিনে ফেরি, লঞ্চসহ সবধরনের নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। জানা যায়, বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে ১৮টি ফেরি, ৮৭টি লঞ্চ ও দুইশতাধিক স্পিডবোট নিয়মিত চলাচল করে।

 

 

বরিশাল থেকে আসা যাত্রী বজলুর রহমান বলেন, ঢাকায় আমার বড় ভাই গুরুতর অসুস্থ। খবর পেয়ে সকালে ঘাটে এসেছি। বরিশাল থেকে ভেঙে ভেঙে অনেক কষ্টে এসেছি। এখন দেখি ঘাটে নৌচলাচল বন্ধ। যে অবস্থা মনে হয় ঢাকা যাওয়া হবে না। আবার বাড়ি ফিরে যেতে হবে।

 

 

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের লঞ্চ মালিক সমিতির সভাপতি বি এম আতাউর রহমান বলেন, লকডাউনের শুরু থেকেই এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বুধবার থেকে কঠোর লকডাউনের ঘোষণার পর থেকে ৮৭টি লঞ্চই সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এছাড়া স্পিডবোটগুলোও বন্ধ রয়েছে। কোনো মানুষই এখন ঘাট দিয়ে পারাপার হতে পারছে না।

 

 

বাংলাবাজার ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন মিয়া বলেন, লকডাউনে সবধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহন পারাপারের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD