বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:36:07 pm, Friday, 10 January 2025
  • 1 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক॥ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট পাওয়া গেছে এবং সেই অনুযায়ী চিকিৎসার ধরন পরিবর্তন করে চিকিৎসা চলছে। পরিবারের সদস্যদের সাথে খুনসুটিতে খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে। শুক্রবার লন্ডনে থাকা বিএনপি নেতারা এসব জানিয়েছেন।

লন্ডন ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। যার পুরোটাই তদারকি করছেন তার বড় ছেলে তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন লন্ডন থেকে জানিয়েছেন, লন্ডন ক্লিনিকে ভর্তির পর অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। যেসব পরীক্ষা-নিরিক্ষা দেয়া হয়েছিল, পাওয়া গেছে তার আংশিক টেস্ট রিপোর্ট। ওই অনুযায়ী এখন চিকিৎসা চলছে।

জাহিদ হোসেন বলেন, আজ আরো কিছু রিপোর্ট পাওয়া যাবে। তার স্বাস্থ্যের অনেক বেশি উন্নতি হয়েছে তা বলা যাবে না। স্থিতিশীল বলা যায়। তবে টেস্ট রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছে চিকিৎসকরা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খালেদা ড. এনামুল হক চৌধুরী জানান, বড়দিনের ছুটি কাটিয়ে জন প্যাট্রিক কেনেডির সাথে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন আরো কয়েকজন চিকিৎসক।

তিনি বলেন, ‘রিপোর্টে কী এসেছে তা আমি বলতে পারবো না। তবে তার চিকিৎসা ভালোভাবেই চলছে। চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালে রাতে থাকছেন জিয়া পরিবারের সদস্যরা। নাতনি ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন বুধবার রাতে। গতকাল রাতে ছিলেন পুত্রবধূ জোবাইদা রহমান। সারাদিন হাসপাতালে থাকছেন তারেক রহমান। তিনি পুরো চিকিৎসা তদারকি করছেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে ভালো সময় কাটছে খালেদা জিয়ার। কাল খুব হাসি খুশি দেখা গেছে ম্যাডামকে। দুই ভাবি ছিল গতকাল। মানসিকভাবে বেশ চাঙ্গা তিনি। রিল্যাক্স মুডে আছেন বলা যায়।

চিকিৎসকরা বলছেন, মানসিকভাবে তাকে সুস্থ করা গেলে চিকিৎসা করা সহজ হবে। সেই লক্ষেই পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ

প্রকাশের সময় : 08:36:07 pm, Friday, 10 January 2025