গণতন্ত্রকে হত্যা করেছে আ’লীগ : কাশিপুরে রহমাতুল্লাহ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গণতন্ত্রকে হত্যা করেছে আ’লীগ : কাশিপুরে রহমাতুল্লাহ

গণতন্ত্রকে হত্যা করেছে আ’লীগ : কাশিপুরে রহমাতুল্লাহ

গণতন্ত্রকে হত্যা করেছে আ’লীগ : কাশিপুরে রহমাতুল্লাহ
গণতন্ত্রকে হত্যা করেছে আ’লীগ : কাশিপুরে রহমাতুল্লাহ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ বলেছেন, ‘আমরা ইতিহাস থেকে জেনেছি, এই ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমান আজীবনের জন্য বাংলাদেশের রাষ্ট্র প্রধান হয়েছিলেন। এটার নাম কী গণতন্ত্র? সেদিন গণতন্ত্রকে হত্যা করেছিল আওয়ামী লীগ। এরপর আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে মানুষের বাক স্বাধীনতাকে হত্যা করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে।

 

 

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

 

 

বিএনপি নেতা রহমতুল্লাহ উপস্থিত জনসাধারণকে প্রশ্ন করেন, আপনারা গত ১৫/২০ বছরে ভোট দিতে পেরেছেন। ভোট যদি আপনার না হয়, তাহলে তারা যদি ক্ষমতায় থাকে, তারা কী আপনার সুযোগ সুবিধা দেখবে, না তাদের সুযোগ সুবিধা দেখবে? একই কাজ হয়েছে, জনগণ তাদের ভোট দেয় নাই। তাদের ভোট লাগেও নাই, তারা শুধু তাদের আখের গুছিয়েছে।

 

 

তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা হত্যা করতে চেয়েছিল। তারা তারেক রহমানকেও হত্যা করতে চেয়েছিল। কিন্তু ফয়সালা তো আল্লাহ রব্বুল আলামীনের কাছে। তিনিই ফয়সালা করে দিলেন যে, খালেদা জিয়াই সম্মানিত হবেন, তারেক রহমান বেঁচে থাকবেন।

 

 

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি কিন্তু ভারতে গিয়ে পালিয়েছন। তার সহকর্মীরা আজকে বিভিন্ন জায়গায়, বনে-জঙ্গলে পালিয়ে আছে। ভারতে গিয়ে পালিয়ে আছে। বিভিন্ন দেশে গিয়ে পালিয়ে আছে। কারা করেছে? আল্লাহ পাক যেমন কাবা ঘর রক্ষা করেছিলেন আবাবিল পাখি দিয়ে, তেমনি বাংলাদেশের মানুষকে রক্ষা করেছেন ছোট ছোট বাচ্চাদের রাজপথে নামিয়ে দিয়ে। যেন এক একটা আবাবিল। এই আবাবিলের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের মানুষকে রক্ষা করেছেন। আবার গত ১৫ বছর তিনি পরীক্ষাও করেছেন বিভিন্নভাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD