বরিশালে ট্রাকচাপায় মায়ের মৃত্যু, অক্ষত শিশু কন্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ট্রাকচাপায় মায়ের মৃত্যু, অক্ষত শিশু কন্যা

বরিশালে ট্রাকচাপায় মায়ের মৃত্যু, অক্ষত শিশু কন্যা




নিজস্ব প্রতিনিধি ॥ বরিশাল নগরের নথুলল্লাবাদ এলাকায় ট্রাকের চাকার নিচে পড়ে এক মায়ের মৃত্যু হলেও তার ১৩ মাস বয়সী শিশু কন্যা অলৌকিকভাবে বেঁচে গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের বিপরীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাসুমা খাতুন (২৮) বরিশাল নগরের ৩০ নম্বর ওয়ার্ড কলসগ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমানের স্ত্রী।

নিহতের স্বজন আদনান অলি জানান, মাসুমা খাতুন তার স্বামী মিজানের সাথে মোটরসাইকেলে দুই সন্তানকে নিয়ে নগরের টেক্সটাইল এলাকায় বাবার বাড়ি যাচ্ছিলেন। নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাসুমা ও তার কোলের শিশুকন্যা রাস্তায় পড়ে যায়। ট্রাকের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে মাসুমার ঘটনাস্থলেই মৃত্যু হয়, তবে শিশুটি অক্ষত থাকে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার জানান, ঘটনার পর দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ট্রাক ও চালক সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD