ভোলায় ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫৮ ডায়রিয়া রোগী,হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




ভোলায় ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫৮ ডায়রিয়া রোগী,হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা

ভোলায় ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫৮ ডায়রিয়া রোগী,হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা

ভোলায় ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫৮ ডায়রিয়া রোগী,হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা




ভোলা প্রতিনিধি॥ মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভোলায় ডায়রিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

 

 

ইতোমধ্যে হাসপাতালে রোগীদের চাপ থাকায় বেশিরভাগ রোগীকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। গরমে ডায়রিয়া থেকে সাবধান থাকতে খাবারের ব্যাপারে বেশি সতর্ক থাকতে বিশেষ করে শিশুদের বেশি যত্ন নিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

 

 

আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

 

 

সরেজমিনে ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, ডায়রিয়া আক্রান্ত রোগীদের ভিড়। প্রতিদিনই এখানে গড়ে ৬০ থেকে ৭০ জন করে রোগী ভর্তি হলেও আজ তার প্রায় দ্বিগুণ রোগী চিকিৎসারত আছেন।

 

 

গত ২৪ ঘণ্টায় ভোলা সদর হাসপাতাল ও ৬টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত আছে ১৩৩ জন রোগী। এই ১৩৩ জন রোগীর মধ্যে ৪১ জন রয়েছে শিশু এবং বাকিরা প্রাপ্ত বয়স্ক।

 

 

ভোলা সদর হাসপাতালে ডায়েরি রোগীদের জন ১০টি শয্যা রয়েছে। গত এক সপ্তাহ ধরে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গত কয়েক দিন ৬০-৭০ জন রোগী ভর্তি হলেও গত ২৪ ঘণ্টায় তা দাঁড়িয়েছে প্রায় দেড়-শতাধিকে। এদের মধ্যে নারী, শিশু ও মধ্য বয়স্কদের সংখ্যাই বেশি। ভোলার সদর হাসপাতালে মত অন্যান্য উপজেলায় ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

 

 

ডায়রিয়া ওয়ার্ডে মেঝেতে থাকা কুলসুম নামে রোগীর এক স্বজন জানান, গতকাল থেকে বাচ্চার ডায়রিয়া ও বমি দেখা দেয়। আজ সকালে দ্রুত হাসপাতালে নিয়ে এসেছি, তার চিকিৎসা চলছে।

 

 

ভোলার পশ্চিম ইলিশার থেকে ডায়রিয়ার চিকিৎসা নিতে আশা নাইমের (৪) মায়ের সাথে কথা হলে তিনি বলেন সকাল ১০ টার সময় ভর্তি হইছি। সিট নাই নার্স স্যালাইন দিয়ে গেছে।

 

 

ডায়রিয়া রোগী রাকিব জানান, তিনি সদর উপজেলার রাজাপুর থেকে ডায়রিয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

 

 

সদর উপজেলার উত্তর দিঘলদী থেকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রাবেয়া বলেন, আমার ৬ বছরের মেয়ের ডায়েরি হয়েছে তাকে নিয়ে হাসপাতালে এসেছি। কিন্তু এখানে পর্যাপ্ত সিট না থাকায় মেঝেতে বসতে হয়েছে।

 

 

ভোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসরিন আক্তার বলেন, ডায়রিয়া রোগীদের চাপ বেশি থাকায় আমাদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এখানে ডায়রিয়ার ১০টি বেডে বর্তমানে রোগী আছেন ১৩৩ জন। আর আমাদের নার্স রয়েছে মাত্র ২ জন। আমরা রোগীদের যথাসাধ্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

 

 

ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, এপ্রিল মাসে ডায়েরি আক্রান্ত এটা স্বাভাবিক। এখন পর্যন্ত ভোলায় ডায়রিয়া আক্রান্ত সংখ্যা ঝুঁকিতে যায়নি। ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত ওষুধ-স্যালাইন সরবরাহ রয়েছে। গরমের কারণে ডায়রিয়া বেড়েছে। তবে এর প্রকোপ তেমন বেশি নয়, আক্রান্ত নিয়ন্ত্রণে আছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD